সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বুধবার মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। খবর সৌদি গ্যাজেটের।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এসব অঞ্চলের পাশাপাশি পূর্বাঞ্চল, রিয়াদ ও মদিনার কিছু এলাকায় দমকা হাওয়া ও ধুলিঝড়েরও আশঙ্কা রয়েছে।
লোহিত সাগর এলাকায় উত্তর ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৫ থেকে ৫০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম থেকে পশ্চিম দিকের বাতাস প্রবাহিত হতে পারে। দক্ষিণাঞ্চলে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকের বাতাস বইতে পারে।
সৌদির বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা
সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী
এদিকে লোহিত সাগরে ঢেউয়ের উচ্চতা ০ দশমিক ৫ মিটার থেকে ২ মিটারের বেশি হতে পারে। ফলে সমুদ্রের অবস্থা শান্ত থেকে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আরব উপসাগরের উত্তর ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১২ থেকে ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকের বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যার পর বাতাসের দিক পরিবর্তিত হয়ে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমমুখী হতে পারে।
আরব উপসাগরের দক্ষিণাঞ্চলেও ঘণ্টায় ১০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সেখানে সন্ধ্যার পর বাতাস উত্তর ও উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপসাগরেও ঢেউয়ের উচ্চতা ০ দশমিক ৫ মিটার থেকে ২ মিটারের বেশি হতে পারে এবং সমুদ্র শান্ত থেকে উত্তাল থাকতে পারে।
সূত্র: সৌদি গ্যাজেট
আন্তর্জাতিক ডেস্ক 


























