ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৮

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। সোমবার (১ জুন) ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ১৯ জন।
বিষয়টি নিশ্চিত করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ গভর্নরেটের দেইর আল-জাহরানি এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। আহতদের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী আছেন।

এর একদিন আগে রোববারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ১৭ মে থেকে এটি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরাইলি হামলায় ৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৮

আপডেট সময় ১২:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। সোমবার (১ জুন) ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ১৯ জন।
বিষয়টি নিশ্চিত করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন