ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ‘বড়ুয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামীণ এলাকায় জলাবদ্ধতা দূর হবে।
তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এসময় স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন পর খালটি পুনঃখনন হওয়ায় হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এবং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণ মন্ত্রী। এসময় পৌর এলাকার ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু

আপডেট সময় ০৫:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ‘বড়ুয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামীণ এলাকায় জলাবদ্ধতা দূর হবে।
তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এসময় স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন পর খালটি পুনঃখনন হওয়ায় হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এবং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণ মন্ত্রী। এসময় পৌর এলাকার ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন