ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীর বিলের পানিতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

তিন দিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ রৌমারী সদর ইউনিয়নের বাওয়াই গ্রামের ছৈয়দ আলীর স্ত্রী গোলাপী খাতুন (৩৫) এর লাশ উদ্ধার করেছে রৌমারী থানাঃ পুলিশ।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দুবলাবাড়ি এলাকার পানিয়া যাদুরচর বিল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে স্থানীয়রা মাঠে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল আনুমানিক ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করার পর সুজনরা জানতে পারে ওই নারী ছৈয়দ আলীর স্ত্রী গোলাপী খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাওয়াই গ্রামের ছৈয়দ আলীর স্ত্রী গোলাপী খাতুন গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। ফলে উদ্ধার হওয়া মরদেহটি তার কিনা, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে । পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তও শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

বাংলাদেশে বাড়ছে তীব্র গরমের ঝুঁকি, উদ্বেগ প্রকাশ বিশ্বব্যাংকের

রৌমারীর বিলের পানিতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় ০৭:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

তিন দিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ রৌমারী সদর ইউনিয়নের বাওয়াই গ্রামের ছৈয়দ আলীর স্ত্রী গোলাপী খাতুন (৩৫) এর লাশ উদ্ধার করেছে রৌমারী থানাঃ পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন