ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীতে ঘুষের টাকা লেনদেন নিয়ে খাদ্য নিয়ন্ত্রক ও ডিলারের হাতাহাতি

খাদ্যবান্ধব কর্মসূচী, ওএমএস ডিলার নিয়োগ দেওয়ার নামে ঘুষের টাকা ফেরত না পেয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো: মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আব্দুর রাজ্জাক এর হাতাহাতির ঘটনা ঘটেছে। এঘটনায় মুহুর্তের মধ্যে টক অব দা টাউনে পরিণত হয়েছে রৌমারী জুড়ে। মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে এঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যেক্ষদর্শিরা জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব ডিলার, ওএমএস টিসিবির চাউল আব্দুর রাজ্জাককে না দেয়ায় বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলতে যান ডিলার। রাজ্জাক ওএমএস এর চাউল না পাওয়ায় খাদ্য নিয়ন্ত্রককের কাছে দেয়া ঘুষের টাকা ফেরত চান। এনিয়ে খাদ্যনিয়ন্ত্রক ঘুষের টাকার বিষয়টি অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডতার এক পর্যায়ে কিল-ঘুষি মারতে থাকেন। হাল্লাচিল্লা শোনে আশপাশের লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন এবং তৎক্ষনাত উপস্থিত লোকজন বিষয়টি সমঝোতাও করে দেন। প্রত্যক্ষদর্শি পারভীন আক্তারসহ অনেকেই বলেন, খাদ্য নিয়ন্ত্রক অফিসের ভেতরে মানুষের মারামাারি ও উচ্চ শব্দের কথা শোনা যায়। এসময় আমরা সেখানে গিয়ে দেখি খাদ্য নিয়ন্ত্রক ও আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির সাথে কিল-ঘুষি মারছে। পরে তৎক্ষনাত তাদের মধ্যে শান্তনা দিয়ে সমঝোতা করে দেয়া হয়। তবে শোনা গেছে তাদের উভয়ের মধ্যে অর্থ লেনদেন নিয়ে এমন ঘটনা ঘটে।
ডিলার আব্দুর রাজ্জাক বলেন, টিসিবির সুবিধাভোগীদের বিতরণের জন্য ওএমএস এর চাউল ২টি ডিলারের মাঝে ১ মাস পর পর উল্টো পাল্টা করে দেয়ার কথা। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান তা না করে রহস্যজনক ভাবে আমাকে না দিয়ে প্রতিমাসে একজনকেই দিয়ে যাচ্ছেন। আমাকে দেওয়া যাবে না বলে জানান। পরে তার কাছে আমার পাওনা টাকা চাইলে সে অস্বীকার করেন। এবং তিনি উত্তেজিত হয়ে আমাকে ঘুষি মারেন। পরে উভয়ের মধ্যে কিল-ঘুষির ঘটনা ঘটে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো: মিজানুর রহমান বলেন, আমার সাথে রাজ্জাকের অর্থনৈতিক লেনদেন নেই। তবে ওএমএস ডিলারদের একমাসের চাউল উল্টো পাল্টা করে দেয়ার কথা। এক মাসের চাউল একজন ডিলারকে দেয়া হয়েছে। আগামী মাসের চাউল রাজ্জাককে দেয়া হবে। কোন কিছু না বুঝে এমন নেক্কার জনক ঘটনাটি ঘটেছে।
রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওছার আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি জেনেছি। তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, খাদ্য নিয়ন্ত্রক যদি বিচার চেয়ে থানায় অভিযোগ করে, তা হলে থানা ব্যবস্থা নেবে। এখানে আমার কিছু করার নেই।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

রৌমারীতে ঘুষের টাকা লেনদেন নিয়ে খাদ্য নিয়ন্ত্রক ও ডিলারের হাতাহাতি

আপডেট সময় ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচী, ওএমএস ডিলার নিয়োগ দেওয়ার নামে ঘুষের টাকা ফেরত না পেয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো: মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আব্দুর রাজ্জাক এর হাতাহাতির ঘটনা ঘটেছে। এঘটনায় মুহুর্তের মধ্যে টক অব দা টাউনে পরিণত হয়েছে রৌমারী জুড়ে। মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে এঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যেক্ষদর্শিরা জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব ডিলার, ওএমএস টিসিবির চাউল আব্দুর রাজ্জাককে না দেয়ায় বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলতে যান ডিলার। রাজ্জাক ওএমএস এর চাউল না পাওয়ায় খাদ্য নিয়ন্ত্রককের কাছে দেয়া ঘুষের টাকা ফেরত চান। এনিয়ে খাদ্যনিয়ন্ত্রক ঘুষের টাকার বিষয়টি অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডতার এক পর্যায়ে কিল-ঘুষি মারতে থাকেন। হাল্লাচিল্লা শোনে আশপাশের লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন এবং তৎক্ষনাত উপস্থিত লোকজন বিষয়টি সমঝোতাও করে দেন। প্রত্যক্ষদর্শি পারভীন আক্তারসহ অনেকেই বলেন, খাদ্য নিয়ন্ত্রক অফিসের ভেতরে মানুষের মারামাারি ও উচ্চ শব্দের কথা শোনা যায়। এসময় আমরা সেখানে গিয়ে দেখি খাদ্য নিয়ন্ত্রক ও আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির সাথে কিল-ঘুষি মারছে। পরে তৎক্ষনাত তাদের মধ্যে শান্তনা দিয়ে সমঝোতা করে দেয়া হয়। তবে শোনা গেছে তাদের উভয়ের মধ্যে অর্থ লেনদেন নিয়ে এমন ঘটনা ঘটে।
ডিলার আব্দুর রাজ্জাক বলেন, টিসিবির সুবিধাভোগীদের বিতরণের জন্য ওএমএস এর চাউল ২টি ডিলারের মাঝে ১ মাস পর পর উল্টো পাল্টা করে দেয়ার কথা। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান তা না করে রহস্যজনক ভাবে আমাকে না দিয়ে প্রতিমাসে একজনকেই দিয়ে যাচ্ছেন। আমাকে দেওয়া যাবে না বলে জানান। পরে তার কাছে আমার পাওনা টাকা চাইলে সে অস্বীকার করেন। এবং তিনি উত্তেজিত হয়ে আমাকে ঘুষি মারেন। পরে উভয়ের মধ্যে কিল-ঘুষির ঘটনা ঘটে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো: মিজানুর রহমান বলেন, আমার সাথে রাজ্জাকের অর্থনৈতিক লেনদেন নেই। তবে ওএমএস ডিলারদের একমাসের চাউল উল্টো পাল্টা করে দেয়ার কথা। এক মাসের চাউল একজন ডিলারকে দেয়া হয়েছে। আগামী মাসের চাউল রাজ্জাককে দেয়া হবে। কোন কিছু না বুঝে এমন নেক্কার জনক ঘটনাটি ঘটেছে।
রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওছার আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি জেনেছি। তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, খাদ্য নিয়ন্ত্রক যদি বিচার চেয়ে থানায় অভিযোগ করে, তা হলে থানা ব্যবস্থা নেবে। এখানে আমার কিছু করার নেই।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন