ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান

সংগৃহীত ছবি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশ একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার জানিয়েছে, হোয়াইট হাউস মনে করছে ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) নিয়ে অগ্রগতি হয়েছে। এই প্রস্তাব ভবিষ্যতে আরও বিস্তৃত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এই প্রস্তাবকে ‘উইশ লিস্ট’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানাবে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা চলমান যুদ্ধবিরতির উদ্যোগকে ‘স্থায়ী শান্তিতে রূপ দিতে’ কাজ করে যাচ্ছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এক পাতার এই ১৪ দফার নথিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুটি গোপন সূত্রের বরাতে তারা এ তথ্য পেয়েছে। সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত প্রস্তাবের বেশিরভাগ শর্ত কার্যকর হবে না।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুটি সূত্র অ্যাক্সিওসের প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনার পর এই আলোচনা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে। তথ্যসূত্র: বিবিসি

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান

আপডেট সময় ১১:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশ একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন