ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গুরুত্বপূর্ণ কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া এই অভিযানে ইরানের শীর্ষ স্থানীয় সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়। বার্তা সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত এই বিমান হামলার প্রথম ঢেউয়েই নাসিরজাদেহ এবং পাকপুর প্রাণ হারান।

ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, এই অভিযানটি ছিল ইরানের পক্ষ থেকে আসা ‘অস্তিত্ব রক্ষায় হুমকি’ মোকাবিলায় একটি আগাম পদক্ষেপ।

শনিবার সকালে তেহরান, ইসফাহান এবং কোমসহ ইরানের বড় শহরগুলোয় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বিমান বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন লায়ন’স রোর’, অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর একে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে অভিহিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সামরিক নেতাই নন, তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছাকাছি এলাকাতেও হামলা চালানো হয়েছে।
তবে খামেনি নিরাপদ স্থানে রয়েছেন বলে জানা গেছে। হামলায় একটি স্কুলে আঘাত হানার ফলে অন্তত ৫১ জন শিক্ষার্থী নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

আরও পড়ুন>>ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া

এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান ইতিমধ্যেই এই হামলার ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই অভিযানকে ‘সন্ত্রাসী শাসন’ উৎখাতের অংশ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এই ঘটনার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে এবং অনেক দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পর্দা ও শালীনতা নিয়ে জামায়াত এমপির পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত

আপডেট সময় ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গুরুত্বপূর্ণ কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন