ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাড়লো সোনার দাম, নতুন রেকর্ড ছুঁইছুঁই বাজার

সংগৃহীত ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছে, দেশের বাজারে সোনার দাম ফের বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম কমানোর পর এবার বাজুস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা প্রতি ভরি।
এর আগে, গত ৯ মার্চ দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২,৬৪,৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬,৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন রূপার দাম অনুযায়ী: ২১ ক্যারেট: ৬,২৪০ টাকা, ১৮ ক্যারেট: ৫,৩৬৫ টাকা,সনাতন পদ্ধতি: ৪,০২৪ টাকা প্রতি ভরি।
চলতি বছর রুপার দাম দেশের বাজারে ২৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

বাড়লো সোনার দাম, নতুন রেকর্ড ছুঁইছুঁই বাজার

আপডেট সময় ০১:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছে, দেশের বাজারে সোনার দাম ফের বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম কমানোর পর এবার বাজুস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন