ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বহিষ্কার প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন পীরগাছার সাবেক সাংগঠনিক সম্পাদক অনু

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা শাহ মো. ফরহাদ হোসেন অনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে নির্দেশনাও দেওয়া হয়।
শাহ মো. ফরহাদ হোসেন অনু পীরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় গত ২৬ এপ্রিল ২০২৪ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি পরাজিত হন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন অনু বলেন, তিনি এ সিদ্ধান্তে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। দীর্ঘ সময় সংগঠনের বাইরে থাকাটা যে কতটা কষ্টের, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার প্রতি আরও সচেতন থেকে বিএনপিকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

বহিষ্কার প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন পীরগাছার সাবেক সাংগঠনিক সম্পাদক অনু

আপডেট সময় ১০:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা শাহ মো. ফরহাদ হোসেন অনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে নির্দেশনাও দেওয়া হয়।
শাহ মো. ফরহাদ হোসেন অনু পীরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় গত ২৬ এপ্রিল ২০২৪ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি পরাজিত হন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন অনু বলেন, তিনি এ সিদ্ধান্তে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। দীর্ঘ সময় সংগঠনের বাইরে থাকাটা যে কতটা কষ্টের, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন বলে জানান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন