ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস রোববার সকাল ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকার মহাসড়কে পৌঁছে। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। চালক দ্রুত বাস থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যান।

খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে আসেন। আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা পেয়েছে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টার দিকে মাঝিরা সি-ব্লক এলাকায় হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। বাসের ব্যাটারিতে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানান তিনি।

শাজাহানপুর থানার এসআই আবু জাররা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বাস থামান। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, বাসটির কিছু অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

আপডেট সময় ০১:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন