ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ফিরে গেল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের রণতরী

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ দীর্ঘ মিশন শেষে দেশে ফিরে গেছে।

শনিবার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, বিশ্বের বৃহত্তম এই বিমানবাহী রণতরীকে স্বাগত জানাতে ভার্জিনিয়ার নরফোক-এ উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ভিয়েতনাম যুদ্ধের পর এটিই মার্কিন নৌবাহিনীর কোনো রণতরীর সবচেয়ে দীর্ঘ সময়ের মোতায়েন।

এই দীর্ঘ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে অংশ নেয়। সেখানে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা, নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজ আটক এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অংশ নেয় জাহাজটি।

পরে এটিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। দীর্ঘ মোতায়েনের সময় গত ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি বিছানা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এছাড়া সমুদ্রে অবস্থানকালে জাহাজটির শৌচাগার ব্যবস্থায়ও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ফিরে গেল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের রণতরী

আপডেট সময় ১২:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ দীর্ঘ মিশন শেষে দেশে ফিরে গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন