ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ অভিযানে ২ জন গ্রেফতার

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ইং ০৯/০১/২০২৬ তারিখ দুপুর ০২.২০ ঘটিকায় লোক মারফত বাদী জানতে পারে যে, তার বোন ভিকটিম দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০)কে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ৮ নং গাড়াগ্রাম ইউপির ২নং ওয়ার্ডের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামস্থ ভিকটিমের নিজ বসত বাড়ির ভিতর আঙ্গিনায় কে বা কারা হত্যা করে রেখে গেছে। পরবর্তীতে বাদী ঘটনার বিষয় থানা পুলিশকে অবহিত করেন এবং থানা পুলিশের মাধ্যমে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এই বিষয়ে ভিকটিমের ভাই মোঃ হাফিজুল ইসলাম বাদী হয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় পেনাল কোড ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়েন করেন। যার মামলা নং-০৯, তারিখ-১০/০১/২০২৬ ইং।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় ইং ১৪/০১/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ এরশাদ আলী (৪৫), পিতা-মৃত ইসমাইল, সাং-জুম্মারপাড় (তেলিপাড়া), ২। মোঃ সজিব (২২), পিতা-মোঃ এরশাদ আলী উভয় থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ অভিযানে ২ জন গ্রেফতার

আপডেট সময় ১০:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন