নীলফামারীর ডোমারে সোনারায় এলাকার চাঞ্চল্যকর জামিনুর হত্যা মামলার এজাহার ভুক্ত ২নং আসামী মোঃ ওমর আলী (২৪) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার এসআই আঙ্গুর মিয়ার নের্তৃত্বে ৬ মে রাত ৮টায় ঢাকা বিমান বন্দর থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওমর আলী দেবীগঞ্জ উপজেলার সোনাহার ডাঙ্গীপাড়া এলাকার রফিকুল ইসলামে ছেলে।
চলমান মামলার এজাহার ভুক্ত ১নং আসামী সোনারায় জামিরবাড়ী শ্যামের ডাঙ্গা এলাকার হাসেম আলীর ছেলে রাশেদ (২৭) কে ১ এপ্রিল নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
মামলা সুত্রে জানাযায় গত (৮মার্চ) দুপুরে পশ্চিম সোনারায় সরকার পাড়া এলাকার মৃত আলহাজ¦ আব্দুল বাকী সরকারের ছেলে পশু চিকিৎসক জামিনুর রহমান (৬০) এলাকার মাাদক কারবরিদের বাঁধা প্রদান করে। এরই জের ধরে এলাকার রাশেদ, ওমর, মোমিনসহ অনেকে জামিনুর কে বেধরক মারপিট করে। সংবাদ পেয়ে জামিনুর রহমানের ছেলে নাহিদ হাসান মুন ঘটনা স্থলে গেলে তাকেও দূর্বৃত্তরা মারধর করে। তাদের আঘাতে পিতা ও পুত্র গুরুত্বর অসুস্থ অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর গত (১৩ মার্চ) সকালে জামিনুর রহমান মৃত্যু বরণ করে। পরে জামিনুরের ছেলে নাহিদ হাসান মুন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা দায়ের করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ ২জন আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান বাকী আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি 





























