ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঠাকুরগাঁও জেলা আমিরের গ্রেপ্তারকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াত নেতা জুবায়েরের

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ৫০ লাখ টাকাসহ গ্রেপ্তারের ঘটনাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সাজানো নাটক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা আমির ব্যবসায়িক কাজে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গিয়েছিলেন। ব্যাংক বন্ধ থাকায় এবং ব্যবসায়িক লেনদেনের প্রয়োজনে তার সঙ্গে নগদ টাকা ছিল, যা একজন ব্যবসায়ীর জন্য স্বাভাবিক বিষয়।

তিনি আরও জানান, ওই অর্থ অভ্যন্তরীণ রুটে বিমানে বহনের জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাকিব সামাদের পক্ষ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়েছিল। জুবায়ের প্রশ্ন তোলেন, যেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থ বহনের বৈধতা যাচাই করে অনুমতি দিয়েছে, সেখানে সৈয়দপুর বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা কেন সাজানো নাটক হবে না?

তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও বিরোধী জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণকে বিভ্রান্ত করতেই এ ঘটনা সাজানো হয়েছে। কোনো তদন্ত ছাড়াই বিষয়টিকে নির্বাচনের সঙ্গে যুক্ত করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানসিক নির্যাতনের কারণে ঠাকুরগাঁও জেলা আমির অসুস্থ হয়ে পড়েছেন।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়ের অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতার মুক্তি দাবি করেন এবং এ ধরনের ‘মিথ্যা প্রচারণা’ থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ঠাকুরগাঁও জেলা আমিরের গ্রেপ্তারকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াত নেতা জুবায়েরের

আপডেট সময় ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ৫০ লাখ টাকাসহ গ্রেপ্তারের ঘটনাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সাজানো নাটক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন