ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গ্রাহকদের সাথে প্রতারণা! ‘তেল নেই’ বললেও পাম্পে মজুদ বিপুল জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাহককে তেল না দিয়ে মজুত করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরে ওই ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেলের মজুত পাওয়া যায়। মজুত পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত সেখানে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল ও ৩৬৫৫ লিটার অকটেনসহ ৯৭৮৩ লিটার জ্বালানি মজুতের সন্ধান পান।
এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন হওয়ায় আদালত প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

‎উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

গ্রাহকদের সাথে প্রতারণা! ‘তেল নেই’ বললেও পাম্পে মজুদ বিপুল জ্বালানি

আপডেট সময় ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাহককে তেল না দিয়ে মজুত করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন