ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামের কচাটাকায় বড় বোন হত্যা: পলাতক আসামি র‍্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার

কুড়িগ্রামের কচাটাকায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে পলাতক প্রধান আসামি গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগীরা ৫০০০/- টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুন এর ছোট বোনকে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়। বিষয়টি ভিকটিম এবং ভিকটিমের ছোট ভাইকে জানালে তারা গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকে। কিন্তু গ্রেফতারকৃত আসামি সালিশের দিন উপস্থিত না থাকার কারনে বিষয়টি অমীমাংসিতই থেকে যায়। এরই জেরে গত ১৪/০১/২০২৬ ইং তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় ভিকটিম রান্না করার জন্য চাল ধুতে বাড়ির উঠানে টিউবওয়েল পাড়ে গেলে আগে থেকে ওত পেতে থাকা গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগীরা মিলে ভিকটিমকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা মোঃ সাইফুর রহমান বাদী হয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ১৬/০১/২০২৬খ্রিঃ, ধারা: ৩০২/১০৯/৩৪ পেনাল কোড, ১৮৬০।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৫/০৩/২০২৬ তারিখ রাত ০৯.৪০ ঘটিকার সময় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন স্টেশন রোড জনৈক মোঃ আব্দুল মতিন আনছারী এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে মামলার পলাতক আসামি মোঃ আবুল কালাম (৩৫), পিতা-মৃত হোসেন আলী, সাং-চর হরিকেশ, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

কুড়িগ্রামের কচাটাকায় বড় বোন হত্যা: পলাতক আসামি র‍্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার

আপডেট সময় ০৫:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

কুড়িগ্রামের কচাটাকায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে পলাতক প্রধান আসামি গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন