ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রাম ও দিনাজপুরে র‌্যাবের অভিযান: ৯৩.৫ কেজি গাঁজা ও ৩৭০ ইয়াবাসহ আটক ৩

কুড়িগ্রাম ও দিনাজপুরে র‌্যাবের পৃথক অভিযানে ৯৩.৫ কেজি গাঁজা এবং ৩৭০ পিস ইয়াবা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০৭/০৫/২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় সিপিএসসি,র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০১ নং নাওডাঙ্গা ইউনিয়ন এর অন্তর্গত বাড়াইতাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামি নুর ইসলামের শয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত ৯৩ (তিরানব্বই) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (৩৮), পিতা-মোসলেম উদ্দিন, মাতা-নবীজান বেগম, সাং- বাড়াইতারী, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অপর একটি অভিযানে সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৭/০৫/২০২৬ তারিখ রাত ০৯.০০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ০৯ নং সেনগাঁও ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দস্তমপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেহ তল্লাশীকালে পরিহিত লুঙ্গির মধ্যে রক্ষিত ৩৭০ (তিনশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আসামি ০১। মোঃ মুমিনুল ইসলাম (৪০), পিতা- মোঃ মন্তাজ আলী এবং ০২। মোঃ লুৎফর রহমান (১৯), পিতা- মোঃ চান মিয়া আলী, উভয় সাং- দস্তমপুর, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

কুড়িগ্রাম ও দিনাজপুরে র‌্যাবের অভিযান: ৯৩.৫ কেজি গাঁজা ও ৩৭০ ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় ০২:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

কুড়িগ্রাম ও দিনাজপুরে র‌্যাবের পৃথক অভিযানে ৯৩.৫ কেজি গাঁজা এবং ৩৭০ পিস ইয়াবা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন