কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দ্যোগে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২০মে ) দিনব্যাপী জেলার গুরুদয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক মাসুদুর রহমান।
দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সিদ্দিক উল্লাহ।
কর্মশালায় জেলার ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির ১৩০ জন সদস্য প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রন করেন।
কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে সততা সংঘ, সততা স্টোর, প্রতিরোধ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে স্লাইড উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ প্রতিনিধি : 

































