ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কালবৈশাখী ঝড়ের আভাস

ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসের শেষে দিকে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেশের কোথাও কোথাও চার থেকে আট দিন বজ্রবৃষ্টি/বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর

সোমবার (২ ফেব্রুয়ারি) তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেশের কোথাও কোথাও চার থেকে আট দিন বজ্রবৃষ্টি/বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।

আরও জানা যায়, এপ্রিলের শেষার্ধে দেশে তিন থেকে পাঁচটি মৃদু (৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

কালবৈশাখী ঝড়ের আভাস

আপডেট সময় ১০:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসের শেষে দিকে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন