ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও  ২ দিন

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় নতুন করে দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর শিক্ষকরা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ সময় শেষ হওয়ার পর আর আবেদনের সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই বদলির আনুষ্ঠানিকতা শেষ করার পরিকল্পনা রয়েছে। বদলির আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকরা নতুন কর্মস্থলে যোগদানের জন্য ১০ দিন সময় পাবেন। এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “বদলি আবেদন গ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা আমাদের নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।” এদিকে বদলি আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মাউশির কর্মকর্তাদের দাবি, আবেদন প্রক্রিয়ায় সৃষ্ট সমস্যার বড় একটি অংশ প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া ভুল তথ্যের কারণে হয়েছে। কোথাও শূন্য পদ না থাকলেও তা ফাঁকা দেখানো হয়েছে, আবার কোথাও পদ শূন্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি। মাউশি কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠানপ্রধানদের একাধিকবার সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে বদলি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও মত দিয়েছেন কর্মকর্তারা। ‎এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৩ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করে বদলি প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে— যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১১ সেপ্টেম্বর ২০২৬ইং

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও  ২ দিন

আপডেট সময় ০৪:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় নতুন করে দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর শিক্ষকরা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ সময় শেষ হওয়ার পর আর আবেদনের সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই বদলির আনুষ্ঠানিকতা শেষ করার পরিকল্পনা রয়েছে। বদলির আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকরা নতুন কর্মস্থলে যোগদানের জন্য ১০ দিন সময় পাবেন। এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “বদলি আবেদন গ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা আমাদের নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।” এদিকে বদলি আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মাউশির কর্মকর্তাদের দাবি, আবেদন প্রক্রিয়ায় সৃষ্ট সমস্যার বড় একটি অংশ প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া ভুল তথ্যের কারণে হয়েছে। কোথাও শূন্য পদ না থাকলেও তা ফাঁকা দেখানো হয়েছে, আবার কোথাও পদ শূন্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি। মাউশি কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠানপ্রধানদের একাধিকবার সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে বদলি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও মত দিয়েছেন কর্মকর্তারা। ‎এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৩ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করে বদলি প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন