ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর শুল্কের হার আরও ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।

এর আগে গতকাল শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের জরুরি অবস্থার দোহাই দিয়ে আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই রায়কে হাস্যকর ও আমেরিকা-বিরোধী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, বহু দেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করছে এবং তাঁর আগে কেউ এর প্রতিবাদ করেনি।
সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প জারি করলেন নতুন শুল্কসুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প জারি করলেন নতুন শুল্ক

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি অবিলম্বে এই শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে আইনত অনুমোদিত ১৫ শতাংশে উন্নীত করব।’ তাঁর দাবি, এই নতুন শুল্ক হবে আইনত পরীক্ষিত। ট্রাম্প প্রশাসন আগামী কয়েক মাসের মধ্যে নতুন এবং আইনগতভাবে বৈধ এই শুল্কের তালিকা চূড়ান্ত করবে বলেও জানান তিনি।
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্টট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তাঁর এই পদক্ষেপ ‘মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা আমেরিকাকে আবারও মহান করার সফল প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাঁর মতে, আগের শুল্ক বাতিল করার যে রায় আদালত দিয়েছেন, তা দীর্ঘ পর্যবেক্ষণের পর একটি ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মার্কিন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর শুল্কের হার আরও ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে আরোপ করা আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন