কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মালদার এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নের জনগন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ইউনিয়নের শত শত মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে মানবন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া জনগন প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মালদার এর অপসারণ চাই, অপসারণ চাই, দিতে হবে দিতে হবে বলে ঘন্টা ব্যাপী মিছিল করে। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১৮ জাতীয় নির্বাচনে আপুয়ার খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দিনের ভোট রাতে করার কারিগর,পান্ডুল ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের দোসর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন মালদার।খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে ৭ দিনের উক্ত চেয়ারম্যানে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া ঘোষণা দেন।
জানা গেছে পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম এর মৃত্যুর পর ৪ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জয়নাল আবেদীন মালদার প্যানেল চেয়ারম্যান, ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি 




























