ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথমদিনের ত্রিপক্ষীয় বৈঠক শেষ

পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখোমুখি হয়। অন্যদিকে, এই আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। খবর বিবিসির।

এই তথ্য দ্রুত ইসলামাবাদে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়। একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে।

এর আগে শনিবার বিকেলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল প্রথমবারের মতো সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক শুরু করে। বৈঠকটিতে সভাপতিত্ব করেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর আগে, জানা গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পরোক্ষ বা আলাদাভাবে আলোচনা চলিয়ে যাচ্ছিলো।

ইসলামাবাদ থেকে সংবাদমাধ্যম বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা জানিয়েছেন, এই সরাসরি আলোচনার বিষয়টি সঠিক হলে, ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচক দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে। তিনি দাবি করেন, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। সংবাদমাধ্যম আল জাজিরাও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল পৌঁছায় শনিবার সকালে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথমদিনের ত্রিপক্ষীয় বৈঠক শেষ

আপডেট সময় ১১:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখোমুখি হয়। অন্যদিকে, এই আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। খবর বিবিসির।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন