ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবেন যেভাবে

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 109

আল্লাহ দুনিয়াতে মানুষকে বিভিন্ন অবস্থায় রাখেন। কাউকে সুখে রাখেন, কাউকে দুঃখ-দুর্দশায় রাখেন, কাউকে দারিদ্র্য দেন, আবার কাউকে সমৃদ্ধি দান করেন, কাউকে নিরাপদে রাখেন, কাউকে বিপদ-আপদে রাখেন। এভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। যারা বিপদে থাকে তারা যেমন ধৈর্যধারণ, আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, যারা সুখ ও নিরাপত্তা লাভ করে, সমৃদ্ধির মধ্যে থাকে, তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিপদগ্রস্তদের সাহায্যে সর্বশক্তিতে এগিয়ে যাওয়া। আল্লাহ যতটুকুই সামর্থ্য দিয়েছেন তা নিয়ে বিপদগ্রস্ত বান্দাদের পাশে দাঁড়ানো। এভাবে তারা আল্লাহর নেয়ামতের হক ও শোকর আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভাল কাজে প্রতিযোগিতা কর। (সুরা মায়েদা: ৪৮)

অন্যের সাহায্যে এগিয়ে গেলে মানুষ আল্লাহর সাহায্য লাভ করে। আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন এবং তার নেয়ামত আরও বাড়িয়ে দেন। কারণ এর মাধ্যমে আল্লাহর নেয়ামতের প্রতি তার কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ পায়। আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের নেয়ামত বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞরা শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা বলেন, স্মরণ কর, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নেয়ামত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখ, অকৃতজ্ঞদের জন্য) আমার শাস্তি অবশ্যই কঠিন। (সুরা ইবরাহিম: ৭)

হাদিসে এসেছে, বান্দা যতক্ষণ অন্যের সাহায্য করে, আল্লাহ তাআলা বান্দার সাহায্য করতে থাকেন। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোন ইমানদারের দুনিয়া থেকে কোন বিপদ দূর করে দেবে, আল্লাহ তা’আলা বিচার দিবসে তার কোনো বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোন দুঃস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি লুকিয়ে রাখবে আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। (সহিহ মুসলিম)

আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি (সা.) বিপদে-আপদে কারো পাশে দাঁড়ানো, কোনো অভাবগ্রস্তের প্রয়োজন পূরণ করাকে মসজিদে নববিতে এক মাস ইতিকাফের করার চেয়েও উত্তম বলেছেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো, একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া। তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। এই মসজিদে এক মাস ইতিকাফ করার চাইতে কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা আমার কাছে বেশি পছন্দের। (তাবরানি)

সুতরাং আল্লাহ তাআলার নেয়ামত দান করলে, সুখে-সমৃদ্ধিতে রাখলে আল্লাহর প্রশংসা ও ইবাদত করার পাশাপাশি আমাদের কর্তব্য দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার নেয়ামত স্থায়ী করবেন ও আরও বৃদ্ধি করে দেবেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবেন যেভাবে

আপডেট সময় ১২:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

আল্লাহ দুনিয়াতে মানুষকে বিভিন্ন অবস্থায় রাখেন। কাউকে সুখে রাখেন, কাউকে দুঃখ-দুর্দশায় রাখেন, কাউকে দারিদ্র্য দেন, আবার কাউকে সমৃদ্ধি দান করেন, কাউকে নিরাপদে রাখেন, কাউকে বিপদ-আপদে রাখেন। এভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। যারা বিপদে থাকে তারা যেমন ধৈর্যধারণ, আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, যারা সুখ ও নিরাপত্তা লাভ করে, সমৃদ্ধির মধ্যে থাকে, তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিপদগ্রস্তদের সাহায্যে সর্বশক্তিতে এগিয়ে যাওয়া। আল্লাহ যতটুকুই সামর্থ্য দিয়েছেন তা নিয়ে বিপদগ্রস্ত বান্দাদের পাশে দাঁড়ানো। এভাবে তারা আল্লাহর নেয়ামতের হক ও শোকর আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভাল কাজে প্রতিযোগিতা কর। (সুরা মায়েদা: ৪৮)

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন