লালমনিরহাট অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) উপজেলার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বাছাইকৃত মোট ৪৭ জন প্রান্তিক নারীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সুবিধাভোগী নারীরা আদিতমারী উপজেলার ভাদাই, সারপুকুর, মহিষখোচা, খুনিয়াগাছ, পলাশী ও সাপ্টিবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের ব্র্যাকের সদস্য।
কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে বিনামূল্যে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা দেওয়া হয়। বিতরণ কার্যকরের পাশাপাশি হাঁস পালন, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়।
আদিতমারীতে আয়োজিত এই বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আশরাফুল আলম ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মোঃ এন্তাজ আলী, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, জয়ন্ত চন্দ্র বর্মন, চিত্র রঞ্জন দাস, রনজিত কুমার রায়, ডাঃ খুসি রানী রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন গ্রামীণ নারীদের স্বাবলম্বী হতে বিশেষভাবে সহায়তা করবে। এর মাধ্যমে উৎপাদিত ডিম ও মাংস পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে তারা আরও বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করতে এ ধরনের টেকসই কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর অবদান রাখবে।
ব্রেকিং
আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০৮:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































