ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

লালমনিরহাট অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
​আজ সোমবার (১৫ জুন) উপজেলার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বাছাইকৃত মোট ৪৭ জন প্রান্তিক নারীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সুবিধাভোগী নারীরা আদিতমারী উপজেলার ভাদাই, সারপুকুর, মহিষখোচা, খুনিয়াগাছ, পলাশী ও সাপ্টিবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের ব্র্যাকের সদস্য।
​কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে বিনামূল্যে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা দেওয়া হয়। বিতরণ কার্যকরের পাশাপাশি হাঁস পালন, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়।
​আদিতমারীতে আয়োজিত এই বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আশরাফুল আলম ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মোঃ এন্তাজ আলী, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, জয়ন্ত চন্দ্র বর্মন, চিত্র রঞ্জন দাস, রনজিত কুমার রায়, ডাঃ খুসি রানী রায় প্রমুখ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন গ্রামীণ নারীদের স্বাবলম্বী হতে বিশেষভাবে সহায়তা করবে। এর মাধ্যমে উৎপাদিত ডিম ও মাংস পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে তারা আরও বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করতে এ ধরনের টেকসই কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর অবদান রাখবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

আমেরিকা-ইরান চুক্তি বাস্তবায়নে পাকিস্তানের ভূমিকা, বিশ্ব নেতাদের প্রশংসা

আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

লালমনিরহাট অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
​আজ সোমবার (১৫ জুন) উপজেলার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বাছাইকৃত মোট ৪৭ জন প্রান্তিক নারীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সুবিধাভোগী নারীরা আদিতমারী উপজেলার ভাদাই, সারপুকুর, মহিষখোচা, খুনিয়াগাছ, পলাশী ও সাপ্টিবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের ব্র্যাকের সদস্য।
​কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে বিনামূল্যে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা দেওয়া হয়। বিতরণ কার্যকরের পাশাপাশি হাঁস পালন, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়।
​আদিতমারীতে আয়োজিত এই বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আশরাফুল আলম ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মোঃ এন্তাজ আলী, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, জয়ন্ত চন্দ্র বর্মন, চিত্র রঞ্জন দাস, রনজিত কুমার রায়, ডাঃ খুসি রানী রায় প্রমুখ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন গ্রামীণ নারীদের স্বাবলম্বী হতে বিশেষভাবে সহায়তা করবে। এর মাধ্যমে উৎপাদিত ডিম ও মাংস পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে তারা আরও বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করতে এ ধরনের টেকসই কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর অবদান রাখবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন