ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে: মির্জা ফখরুল

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে এবং তা বন্ধই থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।

বুধবার (১৯ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ উপস্থিতির চেষ্টা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে।
তবে এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।

রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক গতির ওপর জোর দিয়ে তিনি বলেন, আমি মনে করি রাজনীতিকে চলতে দিন (লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে), গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিন। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ বন্ধ করে দেওয়া ঠিক নয়। এদের কাজ করতে দেওয়া উচিত।

বিএনপি মহাসচিব আরও বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; তাই তা বন্ধ আছে এবং বন্ধই থাকবে। বাকি রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা কাজ করবে এবং করছেও।

জনগণ আওয়ামী লীগকে আর চায় না মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই। তারা সেটা করছেও।
কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। কারণ, দেশের জনগণ তাদের একদম প্রত্যাখ্যান করে দিয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে এবং তা বন্ধই থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন