গাজীপুরের কালীগঞ্জে এক মাদক কারবারিকে আটক করে থানায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।আজ শুক্রবার ভোরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। আহত ব্যক্তিরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তুমুলিয়া বাজার এলাকার মাদক কারবারি আহিদ মিয়াকে (৪৫) আটক করতে দিবাগত রাত পৌনে তিনটার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পর আহিদকে বাড়ি থেকে আটক করা হয়।অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে ভোর চারটার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়।আহিদকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামানো হয়। সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপির স্থানীয় নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ড ভ্যান ওই চারজনকে চাপা দিয়ে চলে যায়।পরে অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে ভোর চারটার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়।জাকির হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পরে মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ছয়টার দিকে চিকিৎসকেরা মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছিলেন, কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ১২:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 7


























