ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৩৫) পাটগ্রামের ধবলগুড়ি এলাকার আ. গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন গরু চোরাচালানোর উদ্দেশে গেলে প্রতিপক্ষ ভারতীয় ১৫৬/সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের টহল দল কয়েক রাউন্ড গুলি করে। এতে আলী হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বলে জানা যায়। বর্তমানে তার লাশ বাংলাদেশি সীমান্ত পিলার ৮৭৪/০৪ হতে অনুমান ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলে হতে ভারতীয় বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলের আশপাশে বিজিবি ও বিএসএফের টহল দলের অবস্থান রয়েছে। বিজিবি কর্তৃক বিএসএফের সহিত পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন