ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালানো আসামি পুনরায় আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামি মনিরুল ইসলামকে পুনরায় আটক করেছে পুলিশ।

জানা যায়, গতকাল ২৫শে মার্চ সন্ধ্যার পর হাতীবান্ধা মুক্তিযোদ্ধা বাজার এলাকা থেকে এসআইসহ পাঁচজন পুলিশের উপস্থিতিতেই কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, পালানোর পর থেকেই তাকে ধরতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালানো হয়। অবশেষে আজ ২৬শে মার্চ (বৃহস্পতিবার) সকালে অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আসামি পুনরায় আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে কীভাবে পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় একজন আসামি পালিয়ে গেল—সে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালানো আসামি পুনরায় আটক

আপডেট সময় ০২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামি মনিরুল ইসলামকে পুনরায় আটক করেছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন