ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হার না মানলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, পালটা হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ার করে বলেছে, তারা যেন পরাজয় মেনে নেয়। অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে।

এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত এখন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে। গত তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হামলা-পালটা হামলা চলছে।

তিনি বলেন, ‘এই অঞ্চলে এবং এর বাইরেও সাধারণ মানুষ ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে এবং চরম অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। লেবাননে আমার সাম্প্রতিক সফরে আমি এর কিছু প্রভাব নিজের চোখে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘সেখানেও যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। হিজবুল্লাহকে ইসরাইলের দিকে হামলা বন্ধ করতে হবে। একইভাবে ইসরাইলকেও লেবাননে সামরিক অভিযান ও হামলা বন্ধ করতে হবে, কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।’

মার্চের শুরুর দিকে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংস করার হুমকি দেন।

লেবাননের বাইরে বৃহত্তর আঞ্চলিক সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই এই সংঘাত আরও বিস্তৃত হয়েছে। সূত্র: আলজাজিরা
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ভিডিও ভাইরালের পর আলোচনায় কাজির বিস্ফোরক মন্তব্য

হার না মানলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, পালটা হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ০১:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ার করে বলেছে, তারা যেন পরাজয় মেনে নেয়। অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন