ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে সোনা আবারও দরপতনের মুখে পড়েছে। শক্তিশালী ডলারের চাপ এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা কমে আসায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সোনার দামে এই পতন ঘটে। তবে আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে দেশের বাজারে সোনার দাম বিপরীতমুখী আচরণ দেখিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আজ লেনদেনের মাঝামাঝিতে স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৩ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর আশঙ্কা উল্লেখযোগ্যভাবে হ্রাসের কারণেই সোনার দাম কমছে। বিশ্লেষণে বলা হয়, আজ বিনিয়োগকারীরা সোনার ওপর নির্ভরতা থেকে সরে এসে ডলারের দিকে ঝুঁকেছেন। তবে তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের দিকেও গভীরভাবে নজর রাখছেন, কারণ দেশটির যেকোনো আর্থিক নীতির পরিবর্তন সোনার বাজারকে আরও অস্থির করে তুলতে পারে।
এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও, দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই বর্ধিত মূল্য বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা। ঐতিহ্যবাহী সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা দরে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম

আপডেট সময় ০৭:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক বাজারে সোনা আবারও দরপতনের মুখে পড়েছে। শক্তিশালী ডলারের চাপ এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা কমে আসায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সোনার দামে এই পতন ঘটে। তবে আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে দেশের বাজারে সোনার দাম বিপরীতমুখী আচরণ দেখিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আজ লেনদেনের মাঝামাঝিতে স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৩ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৬৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর আশঙ্কা উল্লেখযোগ্যভাবে হ্রাসের কারণেই সোনার দাম কমছে। বিশ্লেষণে বলা হয়, আজ বিনিয়োগকারীরা সোনার ওপর নির্ভরতা থেকে সরে এসে ডলারের দিকে ঝুঁকেছেন। তবে তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের দিকেও গভীরভাবে নজর রাখছেন, কারণ দেশটির যেকোনো আর্থিক নীতির পরিবর্তন সোনার বাজারকে আরও অস্থির করে তুলতে পারে।
এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও, দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই বর্ধিত মূল্য বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন