ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঈদের মধ্যেই দুঃসংবাদ পেলো এনসিপির দুই নেতা, দল থেকে শোকজ

সরকারি চালের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে দলটির জেলার শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি সাক্ষরিত দলীয় প্যাডে তাদের শোকজ করা হয়।

শনিবার (২১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি। তিনি বলেন, এনসিপির কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এই নোটিশ দেওয়া হয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে ওই দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়।

অভিযোগ অস্বীকার করে কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, ‘দুই টন চাল বরাদ্দ পেয়েছিলাম। তা ৭১ হাজার টাকা বিক্রি করা হয়। সেই টাকার ২৯ হাজার টাকার শাড়ি- লুঙ্গি কেনা হয়েছিল। অন্যান্য নেতাকর্মীদের সম্মতিক্রমে ৫ হাজার টাকা দৌলতপুরের ইফতার পার্টিতে দেওয়া হয়েছে। আর অবশিষ্ট ৩৭ হাজার টাকা জেলার প্রধান সমন্বয়কারী টনি, যুগ্ম সমন্বয়কারী তাসের, কুমারখালী যুগ্ম সমন্বয়কারী আলীসহ জেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি কোনো অনিয়ম করিনি।’

তার ভাষ্য, দলের কিছু অসাধু নেতারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে ব্যর্থ হওয়ায় তাকে ষড়যন্ত্র করে দল থেকে সরানোর চেষ্টা করছে। শোকজের উপযুক্ত জবাব দেওয়া হবে।

জেলা শাখার প্রধান সমন্বয়কারী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে ওই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে। সঠিক হিসাব নিকাষের জন্য তাদের শোকজ করা হয়েছে।’

৩৭ হাজার টাকা বুঝে পাওয়ার বিষয়ে জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘হেলাল সাহেব নিজেই প্রকল্পের পিআইসি। শাড়ি- লুঙ্গি তিনি (হেলাল) নিজেই কিনেছেন। আমাকে নয়, আমার উপস্থিতে কুমারখালীর নেতাকর্মীরা ৩৭ হাজার টাকা বুঝে নিয়েছেন। আরও অনিয়ম আছে কি না? তার জবাবের জন্য শোকজ করা হয়েছে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

ঈদের মধ্যেই দুঃসংবাদ পেলো এনসিপির দুই নেতা, দল থেকে শোকজ

আপডেট সময় ১২:২৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সরকারি চালের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে দলটির জেলার শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি সাক্ষরিত দলীয় প্যাডে তাদের শোকজ করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন