ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি অভিযোগ করেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাত মূলত যুক্তরাষ্ট্রের যুদ্ধ। তার মতে, এই অঞ্চলে চলমান অস্থিতিশীলতা ও যুদ্ধের জন্য প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী।
আরাগচি ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলোকে আত্মরক্ষামূলক এবং বৈধ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়নি। তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে উত্তেজনা বৃদ্ধি পাওয়া এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে ইঙ্গিত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ক্ষেত্রে ইরান নতুন কোনো নিয়ম প্রবর্তন করতে পারে। তিনি যুদ্ধবিরতির সাময়িক প্রস্তাব প্রত্যাখান করে এই সংঘাতের একটি স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: আলজাজিরা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল

এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি অভিযোগ করেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাত মূলত যুক্তরাষ্ট্রের যুদ্ধ। তার মতে, এই অঞ্চলে চলমান অস্থিতিশীলতা ও যুদ্ধের জন্য প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী।
আরাগচি ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলোকে আত্মরক্ষামূলক এবং বৈধ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়নি। তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে উত্তেজনা বৃদ্ধি পাওয়া এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন