ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট ২টি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫’শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।

বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল ৫টি ইউনিটের মধ্যে বৃহৎ ৩টি ইউনিটে সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
শুক্রবার বিকেল ৩টায় বিকট শব্দে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।

এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রিপ করে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়েছে। ইউনিট ২টি সচল আছে।
গ্রিড লাইনে ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। আশুগঞ্জ- ভুলতা ৪০০কেভি গ্রিড লাইনে ত্রুটিমুক্ত করে রাতের মধ্যে ইউনিট ২টি চালু করা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ২টি ইউনিটে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

আপডেট সময় ১০:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন