ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। কঠোর ভাষায় পাল্টা জবাবও দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তেহরান।

এর মধ্যে শুধু বাহরাইনেই কয়েক হাজার মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এবার দেশটির রাজধানী মানামায় আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র।

মানামায় ড্রোন প্রতিহত করতে গিয়ে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পথভ্রষ্ট হয়ে আবাসিক ভবনে আঘাত হেনেছে।

খবরে বলা হয়েছে, বাহরাইনের মানামায় একটি ড্রোন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় সেখান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পার্শ্ববর্তী আবাসিক ভবনে গিয়ে লাগে। এতে কেউ হতাহত হয়েছে কিনা, কিংবা কী পরিমাণ ক্ষতি হয়ে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তবে এ ঘটনাটি উপসাগরীয় সংকটে একটি ক্রমবর্ধমান ধারাকে স্পষ্ট করে তুলছে, যেখানে মার্কিন ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামো রক্ষায় ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় গিয়ে পড়ছে। যদিও সংশ্লিষ্ট সরকারগুলো প্রকাশ্যে এই ক্ষয়ক্ষতির জন্য ইরানকে দায়ী করে আসছে।

পরে এই দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরা হয়ে যায়। তবে ঘটনা কোন সময় ঘটেছে তা জানা যায়নি। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

এবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র

আপডেট সময় ০৯:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। কঠোর ভাষায় পাল্টা জবাবও দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তেহরান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন