সৌদি আরবের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে একটি প্রজেক্টাইল বা উড়ন্ত বস্তু, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হতে পারে। এতে অন্তত দুজন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন।
আজ রোববার (৮ মার্চ) সৌদির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এরপর প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে তেহরান। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে ইরান।
এর অংশ হিসেবে সৌদি আরবে মার্কিন ঘাঁটি, দূতাবাসসহ যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে রোববারের হামলাটি আসলে কে চালিয়েছে তা এখনো কোনো পক্ষ স্বীকার করেনি কিংবা কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সূত্র: আলজাজিরা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আন্তর্জাতিক ডেস্ক 



























