ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হামলার ভয়ে রাতভর বাঙ্কারে আশ্রয় নিল লাখো ইসরাইলি নাগরিক

ইরানের পক্ষ থেকে একের পর এক ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইল হামলার মুখে লাখ লাখ ইসরাইলি নাগরিককে নির্ঘুম রাত কাটাতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।

শুক্রবার (৬ মার্চ) মধ্যরাত থেকে ইসরাইল অভিমুখে ইরান অন্তত পাঁচটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এই ধারাবাহিক হামলার ফলে পুরো রাত জুড়ে লাখ লাখ মানুষ বোম্ব শেল্টারে অবস্থান নিতে বাধ্য হন।

ইসরাইলি বিশ্লেষকদের মতে, ইরানের এই বিশেষ কৌশল বা ভিন্ন ভিন্ন সময়ে মিসাইল ছোড়ার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ আশ্রয়ে বন্দি রেখে ইসরাইল সরকারের ওপর মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা। ইসরাইলি নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী আগেই আভাস দিয়েছিল যে যুদ্ধের প্রথম সপ্তাহে ইরান থেকে অন্তত ১,০০০ মিসাইল হামলা হতে পারে। তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র ২০০টি মিসাইল ছোড়া হয়েছে বলে জানা গেছে।

ক্ষেপণাস্ত্রের এই সংখ্যার ব্যবধানকে ইসরাইলি পক্ষ থেকে ইরানের সামরিক দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের দাবি, ইসরাইলি বাহিনীর ধারাবাহিক ‘অপারেশনাল সাকসেস’ বা সফল সামরিক অভিযানের কারণেই ইরান তার সক্ষমতা অনুযায়ী বড় আকারের হামলা চালাতে ব্যর্থ হচ্ছে। তবে হামলার এই আতঙ্ক ইসরাইলের জনজীবনে বড় ধরণের স্থবিরতা তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

হামলার ভয়ে রাতভর বাঙ্কারে আশ্রয় নিল লাখো ইসরাইলি নাগরিক

আপডেট সময় ১২:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

ইরানের পক্ষ থেকে একের পর এক ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইল হামলার মুখে লাখ লাখ ইসরাইলি নাগরিককে নির্ঘুম রাত কাটাতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন