ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী, কমালেন গাড়িবহর

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১১:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • 163

প্রশাসনে গতিশীলতা আনার লক্ষ্যে শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ছুটির দিনেও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক জনবান্ধব ও ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে চমক সৃষ্টি করছেন নয় সরকার প্রধান। এরই ধারাবাহিকতায় প্রশাসনের কর্মচাঞ্চল্য বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনেও তিনি কাজ করার এই নীতিগত সিদ্ধান্ত নিলেন।

এর আগে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি ও প্লট বরাদ্দ না নেওয়ার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত জানান। একই সঙ্গে মন্ত্রীদের সরকারি কাজে বা ব্যক্তিগত প্রয়োজনে বাহুল্য খরচ না করার কড়া নির্দেশনা দিয়েছেন। তার এসব পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হননি, নিজেও কৃচ্ছ্রসাধনের অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি বিলাসবহুল গাড়ির পরিবর্তে তিনি ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত গাড়ি। জানা গেছে, তিনি নিজের চালক এবং নিজস্ব অর্থে কেনা জ্বালানি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া রাজধানীর অসহনীয় যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের নিরাপত্তার চেয়ে জনদুর্ভোগ কমানোকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর চলাচলের সময় গাড়িবহরের (প্রটোকল) সংখ্যাও কমিয়ে এনেছেন।
আগে সাধারণত প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকলেও, এখন তা মাত্র চারটিতে নামিয়ে আনা হয়েছে।

নিরাপত্তা প্রটোকলেও পরিবর্তন এনেছেন তিনি। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের দাঁড়িয়ে থাকার যে দীর্ঘদিনের প্রথা ছিল, সেটিও বন্ধ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, রাষ্ট্রীয় খরচে লাগাম টানা এবং জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ প্রশাসন ও রাজনীতিতে নতুন ধারার সূচনা করবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী, কমালেন গাড়িবহর

আপডেট সময় ১১:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসনে গতিশীলতা আনার লক্ষ্যে শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ছুটির দিনেও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন