ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এবার আমাদের দেশ গড়ার পালা। দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তারেক সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে এবং সতর্ক থাকতে আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। শনিবার থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের। এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান।
বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

হামে মৃতের সংখ্যা ৮২৫, নতুন করে প্রাণ গেল আরও ৫ জনের

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

আপডেট সময় ০৭:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এবার আমাদের দেশ গড়ার পালা। দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন