ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রেজা কিবরিয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, নুরের সঙ্গে তিন জায়গায় মোসাদের (ইসরাইলি গোয়েন্দা সংস্থা) মিটিং হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া এক সময় গণঅধিকার পরিষদের সভাপতি পদে ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি থাকাকালে নুর ছিলেন সাধারণ সম্পাদক পদে। পরে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। রেজা কিবরিয়া নুরকে ছেড়ে চলে আসেন।

মোসাদকাণ্ড নিযে রেজা কিবরিয়া বলেন, আগে থেকে জানতাম না। তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তারপরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন, তার (নুরুল হক নুর) সঙ্গে ৩টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম।

বিভিন্ন সময়ে একাধিক দল বদলের বিষয়েও কথা বলেছেন রেজা। তিনি বলেন, প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কিনা এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।

গণঅধিকার পরিষদ গঠন ও নুরের সঙ্গে রাজনীতি প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, জাফরুল্লাহ চৌধুরী (গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা) সাহেবের কথায়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ইসরাইলিদের অধীনে তারা চলে, ইসরাইলিদের টাকায় যে দল চলে, আমি ওখানে থাকতে পারি না।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

আদিতমারীতে ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

নুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রেজা কিবরিয়ার

আপডেট সময় ০৭:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, নুরের সঙ্গে তিন জায়গায় মোসাদের (ইসরাইলি গোয়েন্দা সংস্থা) মিটিং হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া এক সময় গণঅধিকার পরিষদের সভাপতি পদে ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি থাকাকালে নুর ছিলেন সাধারণ সম্পাদক পদে। পরে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। রেজা কিবরিয়া নুরকে ছেড়ে চলে আসেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন