ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিএনপি’র আন্দোলনের চাপে অবশেষে স্পেশাল ট্রেন: লালমনিরহাট থেকে ঢাকায় বিশেষ ট্রেন বরাদ্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গতকাল লালমনিরহাটে তীব্র আন্দোলনের পর অবশেষে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেন অনুমোদনের বিষয়টি নিউজ বিজয়কে নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা।

এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ জনতা। এতে ঢাকা ও সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ হয়ে যায়। নারী ও শিশুসহ শত শত যাত্রী স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন।

জানা যায়, তারেক রহমানকে স্বাগত জানাতে লালমনিরহাট থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন। যাতায়াতের সুবিধার্থে ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন জানিয়ে গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেলা বিএনপি। তবে শেষ মুহূর্তে কারিগরি কারণ দেখিয়ে বিশেষ ট্রেন দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রেল কর্তৃপক্ষের দাবি ছিল, ইঞ্জিন ও কোচ সংকটের কারণে অতিরিক্ত ট্রেন পরিচালনা সম্ভব নয়। কিন্তু আন্দোলনের চাপ ও পরিস্থিতির অবনতির পর বিষয়টি পুনর্বিবেচনা করে আজ বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, এটি সাধারণ মানুষের যৌক্তিক দাবি ও স্বতঃস্ফূর্ত আবেগের ফল। বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী স্পেশাল ট্রেনটি পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এতে লালমনিরহাটসহ আশপাশের জেলার যাত্রীরা ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, প্রতিরোধে বিজিবি

বিএনপি’র আন্দোলনের চাপে অবশেষে স্পেশাল ট্রেন: লালমনিরহাট থেকে ঢাকায় বিশেষ ট্রেন বরাদ্দ

আপডেট সময় ০৩:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গতকাল লালমনিরহাটে তীব্র আন্দোলনের পর অবশেষে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন