ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট

তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুরক্ষিত রাখতে WHO এর FCTC আর্টিকেল ৫.৩ এর আলোকে আচরণবিধি গ্রহণ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় কুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়ক নীতিমালা সংরক্ষণে এফসিটিসির ৫.৩ অনুচ্ছেদের আলোকে আচরণবিধি প্রণয়ন ও গ্রহণ’ শীর্ষক অনুষ্ঠানের এই নীতিমালা গ্রহণ ও স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়। কুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. মঞ্জুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তরবিষয়ক সম্পাদক সৈয়দা অনন্যা রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার সানজিদা আক্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এফসিটিসির ৫.৩ অনুচ্ছেদের গুরুত্ব, তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান। প্রবন্ধ উপস্থাপনায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তরুণ নেতৃত্ব সৃষ্টি এবং চাকরির প্রলোভন দেখিয়ে তামাক কোম্পানির নানাবিধ চটকদার আয়োজনের উদ্যেশ্য এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের উদ্যোগ এবং তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ পরস্পরবিরোধী। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্ট প্রভাবমুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) ৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী আচরণবিধি গ্রহণ ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পূর্বে ৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই আচরনবিধি গ্রহণ করলেও প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েট এই সাহসী পদক্ষেপ গ্রহণ করলো যা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
এই উদ্যোগ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট

আপডেট সময় ০৮:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুরক্ষিত রাখতে WHO এর FCTC আর্টিকেল ৫.৩ এর আলোকে আচরণবিধি গ্রহণ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় কুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়ক নীতিমালা সংরক্ষণে এফসিটিসির ৫.৩ অনুচ্ছেদের আলোকে আচরণবিধি প্রণয়ন ও গ্রহণ’ শীর্ষক অনুষ্ঠানের এই নীতিমালা গ্রহণ ও স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়। কুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. মঞ্জুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তরবিষয়ক সম্পাদক সৈয়দা অনন্যা রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার সানজিদা আক্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এফসিটিসির ৫.৩ অনুচ্ছেদের গুরুত্ব, তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান। প্রবন্ধ উপস্থাপনায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তরুণ নেতৃত্ব সৃষ্টি এবং চাকরির প্রলোভন দেখিয়ে তামাক কোম্পানির নানাবিধ চটকদার আয়োজনের উদ্যেশ্য এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের উদ্যোগ এবং তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ পরস্পরবিরোধী। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্ট প্রভাবমুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) ৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী আচরণবিধি গ্রহণ ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পূর্বে ৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই আচরনবিধি গ্রহণ করলেও প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েট এই সাহসী পদক্ষেপ গ্রহণ করলো যা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
এই উদ্যোগ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন