ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজার শিক্ষার্থী। সেই আবেদনের পর বদলে গেল ৩৩ হাজার ৩৪৯ জনের ফল। ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে, যেখানে আবেদনকারীদের প্রায় ৪৪ শতাংশের ফল বদলেছে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে ফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাই করে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এ হার আবেদনকারীদের ৭ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।

ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ। ২২ দশমিক ১৩ শতাংশ হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, যেখানে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

আপডেট সময় ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজার শিক্ষার্থী। সেই আবেদনের পর বদলে গেল ৩৩ হাজার ৩৪৯ জনের ফল। ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে, যেখানে আবেদনকারীদের প্রায় ৪৪ শতাংশের ফল বদলেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন