ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ শহরের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনির হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি মো. মনির হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৯:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জ শহরের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন