গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০৯:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- 18




























