ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চট্টগ্রামে কালুরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ব্যস্ততম সড়কে ‘ককটেল’ বিস্ফোরণ

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কালুরঘাট এলাকায় একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়িটি সড়কের পাশে রাখা। অপর ভিডিওতে দেখা গেছে, নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকায় সড়কের ওপর কিছু একটা ছুড়ে মারা হচ্ছে। সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়ে সেখানে ধোঁয়া উড়ছে।বাসে আগুনের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। বাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ কর্মকর্তা আমিনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেখানে নেশাখোরেরা আড্ডা দিত। মাদক সেবনের সময় হয়তো বাসটিতে আগুন লেগেছে।একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাইনি। প্রাথমিকভাবে ধারণ করছি, পটকা ফাটানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে কালুরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ব্যস্ততম সড়কে ‘ককটেল’ বিস্ফোরণ

আপডেট সময় ০১:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কালুরঘাট এলাকায় একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়িটি সড়কের পাশে রাখা। অপর ভিডিওতে দেখা গেছে, নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকায় সড়কের ওপর কিছু একটা ছুড়ে মারা হচ্ছে। সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়ে সেখানে ধোঁয়া উড়ছে।বাসে আগুনের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। বাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ কর্মকর্তা আমিনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেখানে নেশাখোরেরা আড্ডা দিত। মাদক সেবনের সময় হয়তো বাসটিতে আগুন লেগেছে।একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাইনি। প্রাথমিকভাবে ধারণ করছি, পটকা ফাটানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন