রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণের পর এ ঘটনা ঘটলো।
রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, “সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহতপল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
এদিকে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কালশী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, হাতেনাতে আটক দুইঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, হাতেনাতে আটক দুই
এর আগে, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
অনলাইন ডেস্ক : 



























