ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিঘলিয়ায় জামায়াত নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, দগ্ধ এক।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে জামায়াত নেতার নিজ বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জামায়াত নেতা অধ্যাপক এম এম মনিরুল ইসলাম আহত হয়েছেন। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরেন। এ সময় বাড়ির দরজার সামনে পলিথিনের ব্যাগে মুড়ি দেখতে পেয়ে সেটি ঘরে নিয়ে যান। প্যাকেটটি ঘরে রাখার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায় এবং মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী ও তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা আলামত সংগ্রহ করেন। ঘটনার বিষয়ে ওসি জানান, তদন্ত শেষ না করে এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

এদিকে স্থানীয় সুধীজন ও সমাজ সংস্কারক সৈয়দ রাশেদুজ্জামান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

টিভিতে আজকের খেলা, ৫ নভেম্বর ২০২৬

দিঘলিয়ায় জামায়াত নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, দগ্ধ এক।

আপডেট সময় ১০:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে জামায়াত নেতার নিজ বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জামায়াত নেতা অধ্যাপক এম এম মনিরুল ইসলাম আহত হয়েছেন। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন