রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ব্রেকিং
কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- 16
জনপ্রিয় সংবাদ




























